আজমিরীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মশকনিধন কার্যক্রম শুরু
মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
৩১ জুলাই, ২০২৬, 8:08 PM

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধ ও মশার উপদ্রব কমাতে আজমিরীগঞ্জ পৌরসভার উদ্যোগে ব্যাপক মশকনিধন স্প্রে কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার রামকৃষ্ণ মিশন সংলগ্ন মুন সিনেমা হল রোড এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই স্প্রে কার্যক্রমের সূচনা করা হয়। পরে লঞ্চঘাট এলাকা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থানে মশকনিধন স্প্রে করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, মিয়াদল মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলগুলোতে ওষুধ স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার মোট ৯টি ওয়ার্ডের প্রতিটি এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।
আজমিরীগঞ্জ পৌরসভার প্রকৌশলী হাফিজুর রহমান বিষ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্ষা মৌসুমে মশার বিস্তার বেড়ে যাওয়ায় পৌরবাসীকে সুরক্ষিত রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “পৌরসভার মশকনিধন কার্যক্রমের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি পরিষ্কার রেখে সচেতন হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”