ঢাকা ০১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩ বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন ফটিকছড়িতে জমির বিরোধে ভাইয়ের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোন আটক রাজশাহীতে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীসহ সাবেক পুলিশ সদস্য আটক, পরে চম্পট বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে দীপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী ধৰ্ম দিয়ে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সম্পর্ক নয়, যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার: শেখ বশিরউদ্দীন লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মায় পারাপার, ইজারায় অনিয়মের অভিযোগ

ফটিকছড়িতে জমির বিরোধে ভাইয়ের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোন আটক

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর মিয়াজিপাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিক প্রকাশ মনা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের বড় বোন রেজু আক্তারকে (৬৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করছে পুলিশ।

স্থানীয় সূত্র ও প্রতিবেশীরা জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে রফিক ও তাঁর বোনের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে সেই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি ও সংঘাতের সৃষ্টি হয়। একপর্যায়ে রফিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুতকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে ঘটনার প্রাথমিক তথ্যের জন্য নিহতের বোন রেজু আক্তারকে থানায় নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধের খবর পাওয়া গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রমাণের ভিত্তিতে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

৩১ জুলাই, ২০২৬,  11:21 PM