ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
অসহায় বিধবাকে বিয়ে করে চুরির অপবাদ: এলাকাছাড়া নবদম্পতি, একঘরে চাচাতো ভাই ! নওগাঁয় ৩৮ জন জটিল রোগীকে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তা মাধবপুরে প্রশাসনের ‘নাকের ডগায়’ অবৈধ সিলিকা-বালু উত্তোলন, নেপথ্যে ইফতিখার চক্র বাগেরহাটে মায়ের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, ছেলের সংবাদ সম্মেলন গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি-যুবদল সংঘর্ষ, সাংবাদিক আহত সালনায় কৃষক কার্ডের কার্যক্রম পরিদর্শন করেন সাবেক কাউন্সিলর শাহিন আলম সালনা নাসির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়ে ম্যানেজিং কমিটির ক্ষোভ  গাজীপুরে জোলারপাড় প্রাইম মডেল স্কুলের শতভাগ রেজাল্ট রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। সিদ্ধান্ত ঘোষণার পর দলের স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৈঠক চলাকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা অবহিত করেন। তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

রিজভী জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীয় দায়িত্ববোধ থেকে বিএনপির মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।

মির্জা ফখরুলের পদত্যাগের পর মহাসচিবের শূন্য পদে কে স্থলাভিষিক্ত হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, “আমাদের সম্মানিত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী মহোদয়ের ওপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অর্পিত রয়েছে। তিনি জ্যেষ্ঠ নেতাদের মতামত নিয়ে পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে দেবেন।”

উল্লেখ্য, দুপুর ১২টায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, চিফ হুইপ ও হুইপগণ উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালেই দলের শীর্ষ নেতাদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক :

১৩ আগস্ট, ২০২৬,  9:52 PM