দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
০৯ আগস্ট, ২০২৬, 10:13 PM

দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, "এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। দেশকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হবে।"
রোববার (৯ আগস্ট) রাতে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে—বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষ, যারা গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে, তারা কী করবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে কাজ বন্ধ করতে চায় ও মানুষকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত আজ জনগণকে নিতে হবে।"
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "আসুন, আমরা প্রতিজ্ঞা করি—দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের রুখে দেব। আমাদের মূল স্লোগান: করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।"
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, "বিএনপি বিশ্বাস করে রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। যেহেতু জনগণ বিএনপির পক্ষে সমর্থন দিয়েছে এবং ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, তাই এই ৩১ দফা বাস্তবায়ন করাই এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। ৩১ দফা হচ্ছে জনগণের দফা; সব বাধা মোকাবিলা করে বিএনপি দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন।