লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ
মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :
০৯ আগস্ট, ২০২৬, 7:30 PM

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা এবং একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের আজম আলীর ছেলে মোঃ জুটন মিয়া (৩৮) এবং মধ্য সিংহগ্রামের মোঃ গাজন মিয়ার ছেলে মোঃ নাঈম হোসেন প্রকাশ আকাশ (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের সার্বিক দিক-নির্দেশনায় এবং লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের সুনির্দিষ্ট পরিকল্পনায় এলাকাকে মাদকমুক্ত করতে একটি বিশেষ টিম গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় ৮ আগস্ট ভোর ৫টা ১০ মিনিটে লাখাই থানার এসআই আবু কাওছার, এসআই মানিক সাহা, এসআই মুন্না মিয়া, এএসআই আব্দুল হাকিম, এএসআই গোপাল, এএসআই ফিরোজ মিয়া ও এএসআই অরবিন্দুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বুল্লা সড়ক বাজারের গিরেন্দ্র মার্কেটে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মার্কেটের সামনে জুটন মিয়ার গ্যারেজ সংলগ্ন রাস্তা থেকে ওই দুই আসামিকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ৫ ৩৩ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১,৫০০ টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, "গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। লাখাইকে মাদকমুক্ত করতে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ ।