ঢাকা ১০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গাজীপুরে কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ধোধন করেন জিসিসির প্রশাসক দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দৃশ্যের উন্নয়ন নয়, নিজস্ব গ্যাস উত্তোলনই প্রকৃত উন্নয়ন: তথ্যমন্ত্রী লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ গাজীপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত  বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে সমনবাগ চা বাগানে গণবিক্ষোভ

ফকিরহাটে মৎস্য ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

#
news image

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এক মৎস্য ঘের থেকে আইয়ুব আলী খান (৬১) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আইয়ুব আলী খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডাকুয়া এলাকার মৃত মোবারক আলী খানের ছেলে। তিনি মূলঘর গ্রামের বাচ্চু মোল্লার মৎস্য ঘেরে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মূলঘর এলাকায় বাচ্চু মোল্লার মৎস্য ঘেরে আইয়ুব আলী খানকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, "ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ হয়ে ঘেরে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"

মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি:

০৯ আগস্ট, ২০২৬,  10:44 PM