খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
মো: গোলাম মোস্তাফা, দৌলতপুর (খুলনা) প্রতিনিধি :
০৯ আগস্ট, ২০২৬, 10:33 PM

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রেজিঃ ট্রেড ইউনিয়ন ও পেশাভিত্তিক দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) খুলনা মহানগর শ্রমিক কল্যাণ কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন আজিজুল ইসলাম ফারাজী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সামাজিক সম্মান নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনে মহানগর ও বিভিন্ন পেশাভিত্তিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কয়েকজন নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।