বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
০২ আগস্ট, ২০২৬, 10:23 PM

নেত্রকোনার বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (রোববার) বারহাট্টা উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। বারহাট্টা উপজেলা বিএনপি ও বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সম্প্রতি নেত্রকোনা জেলা ছাত্রদল জোবায়েদ হোসেনকে সভাপতি ও শাকিব তালুকদারকে সাধারণ সম্পাদক করে বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেয়।
মিছিলে বারহাট্টা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্কাছ আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও মনিরুজ্জামান লালু, আলতাবুর রহমান হানিফ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল আজাদ বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল খায়ের তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদির খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব সাজরুল ইসলাম এবং সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান মুন্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জেলা ছাত্রদল কর্তৃক ঘোষিত এই নতুন কমিটির মাধ্যমে বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত হবে।
সমাবেশে নেতাকর্মীরা নতুন কমিটি প্রদান করায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।