ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাধবপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

#
news image

পরিবেশ দূষণ রোধে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই শিল্প প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (২ আগস্ট) জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটিপির (ETP) মাধ্যমে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন না করায় ‘গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেড’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে বয়লারের পানি কন্ডেন্সার ছাড়া সরাসরি নিষ্কাশন করার অপরাধে ‘বিএইচএল পেপার মিলস’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়েছে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণকারী কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এস এম শামীম আহমেদ, হবিগঞ্জ :

০২ আগস্ট, ২০২৬,  10:51 PM