শিল্পকলা একাডেমিতে আগামীকাল জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :
০২ আগস্ট, ২০২৬, 11:23 PM

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের অংশগ্রহণে আগামীকাল সোমবার স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই কর্মসূচির আয়োজন করছে।
শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে। ‘যে জুলাই জাগিয়েছিল সাহসের অগ্নিশিখা, যে জুলাই লিখেছিল মানুষের মুক্তির গান, সেই জুলাই আজও বেঁচে আছে আমাদের কণ্ঠে, আমাদের স্বপ্নে, আমাদের আগামীতে’—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজনটি সাজানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন (শেখ রেজাউদ্দিন আহমেদ)। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে ‘মুক্তির মন্দির সোপান তলে’ শিরোনামে সমবেত যন্ত্রসংগীত পরিবেশিত হবে। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে।