ঢাকা ০৪ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ ও বিনিয়োগবান্ধব করার নির্দেশ প্রধানমন্ত্রীর ৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শিল্পকলা একাডেমিতে আগামীকাল জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর, সহযোগীদের ৫ দিন দ্রুত চুক্তির শর্তে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স বেড়ে ২.৮৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৫.৪ শতাংশ সব প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাগেরহাটে কাব্যগ্রন্থ ‘অষ্টক’-এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা চরভদ্রাসনে কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

#
news image

জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ আগস্টকে কেন্দ্র করে নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার।

আজ সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনটির গুরুত্ব এবং বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই নিয়মিত সতর্কতামূলক অংশ হিসেবে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।”

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার অংশ হিসেবে পুলিশের টহল গাড়ি চালকবিহীন না রাখা এবং নিরাপত্তা কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত করতে শীঘ্রই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি রাজধানীর মতিঝিল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এসব ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার অপপ্রচেষ্টা। এর পেছনে থাকা দায়ীদের শনাক্ত করতে এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে সমন্বিত তদন্ত চলছে।”

তিনি আরও উল্লেখ করেন, বিদেশ থেকে পরিচালিত নিষিদ্ধ সংগঠন ও নির্দিষ্ট কিছু গোষ্ঠীর অপতৎপরতার ওপর গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী নিবিড় নজরদারি রাখছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক :

০৩ আগস্ট, ২০২৬,  7:19 PM