গাজীপুরের বাসন ভূমি অফিসের বিতর্কিত কর্মকর্তা জাফর ইকবাল গ্রেপ্তার
আমিনুল ইসলাম রবিন, গাজীপুর :
০২ আগস্ট, ২০২৬, 4:48 AM

গাজীপুরে প্রায় ৬০ লাখ টাকার দুর্নীতি মামলায় বাসন ভূমি অফিসের বিতর্কিত কর্মকর্তা জাফর ইকবাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর শিববাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জাফর ইকবাল সরকার বাসন ভূমি অফিসে কর্মরত থাকাকালীন নিজ ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকার দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাঁর এই অপকর্মের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল সোচ্চার হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বাসন থানাকে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সরবরাহ করে বিষয়টি অবহিত করেন।
পরবর্তীতে প্রশাসনের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিববাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুর্নীতিবিরোধী এই পদক্ষেপে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাসন থানা, সদর থানা, তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারফ হোসেন এবং পুরো প্রক্রিয়ায় ভূমিকা পালনকারী স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ। একই সাথে অভিযুক্ত কর্মকর্তা জাফর ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।