খুলনার বিআইডিসি রোডে ‘স্বপ্নপুরী’ ও ‘নোমান এয়ার’ ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন
মো : গোলাম মোস্তফা, দৌলতপুর ( খুলনা ) প্রতিনিধি :
০২ আগস্ট, ২০২৬, 4:22 AM

পবিত্র হজ্জ ও ওমরাহ পালনে ধর্মপ্রাণ মুসল্লিদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে খুলনা নগরীর বিআইডিসি রোড গাবতলার মোড়ে স্বপ্নপুরী ইন্টারন্যাশনাল ও নোমান এয়ার ইন্টারন্যাশনাল এর নতুন শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাদ জোহর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠান দুটির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্জ মুফতী মাওলানা কাজী রিয়াজুল জান্নাহ।
প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মুফতি আবদুল্লাহ জব্বার হাজমির সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকৌশলী এমদাদুল বিশ্বাস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "স্বচ্ছতা, সততা ও আমানতের সাথে হজ্জযাত্রীদের সেবা প্রদান করা একটি গুরুত্বপূর্ণ ঈমানি দায়িত্ব। স্বপ্নপুরী ইন্টারন্যাশনাল ও নোমান এয়ার ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ হজ্জযাত্রীদের হয়রানিমুক্ত ও আধুনিক সেবা দিয়ে খুলনায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।"
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মুফতি আবদুল্লাহ জব্বার হাজমি বলেন, এই প্রতিষ্ঠান দুটির মাধ্যমে খুলনার মানুষ অত্যন্ত সহজে, কম খরচে এবং নিরাপদে হজ্জ ও ওমরাহ পালনের সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, ব্যবসায়ী, সুধীজন ও হজ্জযাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হজ্জযাত্রীদের সার্বিক মঙ্গল এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।