ঢাকা ০২ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
খুলনার বিআইডিসি রোডে ‘স্বপ্নপুরী’ ও ‘নোমান এয়ার’ ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে অভিযান রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে: ভূমিমন্ত্রী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পোল্ট্রি ফার্মের বর্জ্যে ফসলি জমি ও নদী দূষণ ‘খন্দকার ফ্লাওয়ার মিলস’-এর পক্ষ থেকে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে কাজ করলে চার-পাঁচ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩ বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন ফটিকছড়িতে জমির বিরোধে ভাইয়ের মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য বোন আটক

রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে: ভূমিমন্ত্রী

#
news image

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে রাজশাহীতে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থান ২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এবং শহিদ ড. জোহার স্মৃতির মতো করেই জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে এই স্থায়ী স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানান তিনি। ‘রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদ’ এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শহিদ আবু সাঈদ, মুগ্ধ এবং রাজশাহীর স্থানীয় শহিদ শাকিব আঞ্জুম, আলী রায়হান ও মিনারুল ইসলামসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, “১৯৬৯ সালে ড. জোহা যেমন ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের সন্তানেরা একইভাবে অকাতরে রক্ত দিয়েছে। এই মহান ত্যাগ জাতি কখনোই ভুলবে না।”

আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য চীন সরকারের সহায়তায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এছাড়া যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মালয়েশিয়ায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শহিদ পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিটি শহিদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করছে সরকার। বিশেষ করে যারা কর্মসংস্থানের উপযোগী, চাকরির ক্ষেত্রে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এবং তালিকা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় প্রতিশোধ বা প্রতিহিংসা এড়িয়ে ভালো ব্যবহার ও দেশপ্রেমের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

রাজশাহী গণ-অভ্যুত্থান ২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাফিজ, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহাফুজুল হাসনাইন এবং রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এর আগে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী।

রাজশাহী প্রতিনিধি :

০১ আগস্ট, ২০২৬,  8:17 PM