ঢাকা ০২ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি হারুন, সম্পাদক অশেষ খুলনার বিআইডিসি রোডে ‘স্বপ্নপুরী’ ও ‘নোমান এয়ার’ ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে অভিযান রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে: ভূমিমন্ত্রী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পোল্ট্রি ফার্মের বর্জ্যে ফসলি জমি ও নদী দূষণ ‘খন্দকার ফ্লাওয়ার মিলস’-এর পক্ষ থেকে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে কাজ করলে চার-পাঁচ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩ বাগেরহাটে পুত্রবধূ ও তার পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলন

নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে অভিযান

#
news image

নেত্রকোনার বারহাট্টায় ৩৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জাহেদ আলী (২২) নামের এক যুবকের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘটে গত ২৮ জুলাই (মঙ্গলবার) দুপুরে উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা গ্রামে। অভিযুক্ত জাহেদ আলী একই গ্রামের নওয়াব মিয়ার ছেলে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে অভিযুক্ত জাহেদ মিয়া কৌশলে ওই নারীকে প্রতিবেশী কামাল মিয়ার বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন। পরদিন ভুক্তভোগী তাঁর পরিবারের সদস্যদের কাছে অভিযুক্তকে শনাক্ত করেন এবং বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে ৩০ জুলাই ভুক্তভোগীর মা ফাতেমা আক্তার বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীর মা বলেন, “আমি আমার মেয়েকে ৩০ বছর ধরে খুব যত্নে লালন-পালন করছি। প্রতিবন্ধী মেয়েটি আমাদের পরিবারের সবার আদরের। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে, অভিযুক্তের মা ও স্ত্রী অভিযোগের বিষয়টি স্বীকার করে জানান, তাঁরা ভুক্তভোগীকে বিয়ে করাতে রাজি আছেন।

মামলার বিষয়ে বারহাট্টা থানার তদন্ত কর্মকর্তা শফিকুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে এবং দ্রুতই তাঁকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০১ আগস্ট, ২০২৬,  8:21 PM