ঢাকা ০২ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ওমানের উপকূলে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকার ক্ষতিগ্রস্ত ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের হাতছানি ওয়েস্ট ইন্ডিজের সারা দেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল নারীবাজি ও দালালিই মূল কাজ, আ’লীগ নেতা বেটি ফারুক এখন মানবাধিকার কর্মী ! গাজীপুরের বাসন ভূমি অফিসের বিতর্কিত কর্মকর্তা জাফর ইকবাল গ্রেপ্তার সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি হারুন, সম্পাদক অশেষ খুলনার বিআইডিসি রোডে ‘স্বপ্নপুরী’ ও ‘নোমান এয়ার’ ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন

সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি হারুন, সম্পাদক অশেষ

#
news image

“যে অপরের কল্যাণ করে, সে সবার আগে নিজের কল্যাণ করে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সমিতির আহ্বায়ক মো. সুলেমান মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট দীপু রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন আহ্বায়ক মো. সুলেমান মিয়া। তিনি সংগঠনের অতীত কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে আগামী দিনে শাল্লাবাসীর সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে আমন্ত্রিত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রাগীব-রাবেয়া কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, শাল্লার সাহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রঞ্জিত চক্রবর্তী এবং হাওর ও জলবায়ু অধিদপ্তরের উপপরিচালক পল্লভ হুম দাস।

এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্যদের পক্ষে বক্তব্য দেন রানা রঞ্জন চৌধুরী, চিন্তা হরণ চৌধুরী, সজল কান্তি দাস, বিবেকানন্দ দাস (রান্টু) এবং মো. দেলোয়ার হোসেন তালুকদার। বক্তারা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় ও প্রবাসী শাল্লাবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় ও শেষ পর্বে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট হারুনুর রশীদ সভাপতি এবং অশেষ তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও সার্বিক দিকনির্দেশনার জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

মোঃ ফারুক মিয়া, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

০২ আগস্ট, ২০২৬,  4:44 AM