বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে কর্মশালা
মোঃ হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :
১৪ আগস্ট, ২০২৬, 7:20 PM

অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে দুই দিনব্যাপী ‘অ্যাডভোকেসি ও যোগাযোগ কৌশল প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ ও ১২ আগস্ট বাগেরহাটের হোটেল ধানসিঁড়িতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘প্রতিবন্ধিতা উন্নয়ন কেন্দ্র’-এর বাস্তবায়নে এবং ‘আরবাইটার-সামারাইটার-বুন্ড’-এর সহায়তায় পরিচালিত এক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG), প্যারিস জলবায়ু চুক্তি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের সেন্দাই কাঠামোর সঙ্গে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তি, নারী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিভিন্ন চ্যালেঞ্জ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল প্রতিবন্ধী ব্যক্তি ও নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে একটি ‘অ্যাডভোকেসি কৌশলের খসড়া’ প্রণয়ন। স্থানীয় পর্যায়ের সমস্যা, বাস্তব অভিজ্ঞতা ও প্রদেয় দাবি জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নীতি আলোচনায় তুলে ধরার ক্ষেত্রে এ কৌশল ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, স্বনির্ভর দল, যুব সংগঠন, শিক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিসহ মোট ১৫ জন প্রতিনিধি অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সুবীর কুমার সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধিতা উন্নয়ন কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক সূচনা আক্তার এবং সিডিডিআইয়ের মাঠ সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম।
দলীয় কাজের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ক্ষেত্র ও সম্ভাব্য কার্যক্রম চিহ্নিত করেন। সমাপনী পর্বে উপকূলীয় জলবায়ু সহনশীলতার জন্য গঠিত ‘অন্তর্ভুক্তিমূলক যুব ফোরাম’-এর প্রতিনিধিদের সঙ্গে কর্মকর্তারা মতবিনিময় করেন।