গাজীপুর ৩৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী নতুন সমীকরণ: আলোচনায় সমাজসেবক জুয়েল মৃধা
গাছা (গাজীপুর) প্রতিনিধি :
১৪ আগস্ট, ২০২৬, 8:17 PM

গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডে শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. জুয়েল মৃধা সীনকে ঘিরে তৈরি হয়েছে নতুন নির্বাচনী সমীকরণ। আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। নিরবচ্ছিন্ন সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বের কারণে সর্বস্তরের মানুষের আলোচনায় রয়েছেন তিনি।
এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘হাজী তাজউদ্দিন মৃধা হাই স্কুল’। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যালয়টি স্বল্প সময়ের মধ্যেই গাজীপুরের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠে পরিণত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং বহু শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার অনন্য গৌরব অর্জন করেছে। তাঁর একক উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এলাকার পিছিয়ে পড়া ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের মানসম্মত শিক্ষার দুয়ার খুলে দিয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলা ও নানা সামাজিক উদ্যোগে উদ্বুদ্ধ করছেন তিনি।
স্থানীয় প্রবীণ বাসিন্দা ও সাধারণ ভোটারদের মতে, কোনো জনপ্রতিনিধির পদে না থেকেও দীর্ঘ দিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন জুয়েল মৃধা। করোনাকালীন মানবিক সহায়তা থেকে শুরু করে যেকোনো সামাজিক সংকট ও দুর্যোগে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
নিজের সামাজিক ও রাজনৈতিক ভাবনা প্রকাশ করতে গিয়ে মো. জুয়েল মৃধা সীন বলেন, "শিক্ষা কিংবা সমাজসেবা কোনো প্রচারের হাতিয়ার নয়; এটি মহান দায়িত্ব ও আমানত। আমার মূল লক্ষ্য ৩৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং যুবসমাজ স্বাবলম্বী হয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে। সাধারণ মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।"
রাজনৈতিক বিশ্লেষক ও এলাকার সচেতন মহলের মতে, শিক্ষাক্ষেত্রে সাফল্য এবং সাধারণ মানুষের সাথে নিবিড় ও আন্তরিক সম্পর্কের কারণে জুয়েল মৃধার সামাজিক গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকার কাঙ্ক্ষিত টেকসই উন্নয়নের জন্য স্থানীয় ভোটাররা তাঁকে একজন সম্ভাবনাময় ও ইতিবাচক নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষক ও এলাকার সচেতন মহলের মতে, আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের সাথে নিবিড় ও আন্তরিক সম্পর্কের কারণে জুয়েল মৃধার সামাজিক গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকার কাঙ্ক্ষিত টেকসই উন্নয়নের জন্য স্থানীয় ভোটাররা তাঁকে একজন সম্ভাবনাময় ও ইতিবাচক নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছেন।