ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ভবিষ্যতে সুযোগ পেলে ৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও মাদকমুক্ত করবো - কাবিল মোল্লা  গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে আনন্দ ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বাগেরহাটে দুটি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন কালিয়াকৈরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর স্বীকারোক্তি শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল আল মামুন বাবুর প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা যমুনায় ভেটুয়া সেতুর স্বপ্নে নতুন আশার আলো: স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল লাখাইয়ে খাঁচায় গাঁজা চাষ, ১ কেজি গাঁজার গাছসহ গ্রেফতার ১ রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাধবপুরে রঘুনন্দন ছড়ায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আর আওয়ামী লীগ না করার ঘোষণা গাজীপুর মহানগর নেতা মামুন মণ্ডলের

শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল আল মামুন বাবুর প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা

#
news image

পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পরিচিত সমাজসেবক আব্দুল আল মামুন বাবুকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় সাধারণ মানুষ। ইউনিয়নজুড়ে তাঁর সম্ভাব্য প্রার্থিতা ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও ইতিবাচক জনমত পরিলক্ষিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল আল মামুন বাবু দীর্ঘদিন ধরে এলাকার গরিব, অসহায় ও মেহনতী মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের কাছে একজন আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা গেছে, সৎ, মানবিক ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে সাধারণ মানুষ তাঁকে ইউপি চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী। ইতোমধ্যে তাঁর সমর্থক ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ এবং মতবিনিময়ের মাধ্যমে তাঁর পক্ষে সমর্থন জোরদার করছেন।

পিরোজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিকদার মল্লিক ইউনিয়নটি প্রায় ৬,২২৬ একর আয়তনজুড়ে বিস্তৃত এবং এখানে প্রায় ১৭ হাজার মানুষের বসবাস। এলাকাবাসীর প্রত্যাশা, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের মাধ্যমে এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মান আরও বেগবান হবে।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

১২ আগস্ট, ২০২৬,  10:39 PM