যমুনায় ভেটুয়া সেতুর স্বপ্নে নতুন আশার আলো: স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :
১২ আগস্ট, ২০২৬, 10:25 PM

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের প্রায় দুই লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘ভেটুয়া সেতু’ নির্মাণ ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে। যমুনা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সরকারের মেগা সেতু প্রকল্প কর্মকর্তা ও চীনা নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি দল।
বুধবার (১২ আগস্ট) দুপুরে কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া খেয়াঘাট এলাকায় সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেতুটি নির্মাণে শত কোটি টাকার বেশি ব্যয় হতে পারে বলে জানা গেছে।
পরিদর্শনকালে ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ব্রিজ প্রকল্প) ও পরিচালক ইবাদত আলী, ‘চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেডের’ নকশা প্রণয়নকারী দলের প্রধান মি. জেং, কারিগরি প্রধান মি. চাও এবং কারিগরি পরামর্শক মি. হায়দার উপস্থিত ছিলেন।
এছাড়া কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ, সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় স্থানীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা বলেন, “কাজীপুর উপজেলার চরাঞ্চলের সাতটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের দুর্ভোগ নিরসনে এই সেতুটি অত্যন্ত জরুরি। এটি নির্মিত হলে জামালপুরের সরিষাবাড়ী হয়ে ঢাকার সঙ্গে চরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ সৃষ্টি হবে।” এ সময় তিনি জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের সহযোগিতাও কামনা করেন।
স্থানীয়রা জানান, যমুনা নদী পারাপারে চরাঞ্চলের মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। ভেটুয়া সেতু নির্মিত হলে চরগিরিশ, মনছুরনগর, খাস রাজবাড়ী, নাটুয়ারপাড়া, নিশ্চিন্তপুর, তেকানি ও মেছরা ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় বিপ্লব আসবে। শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন ঘটবে।