ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ভবিষ্যতে সুযোগ পেলে ৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও মাদকমুক্ত করবো - কাবিল মোল্লা  গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে আনন্দ ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বাগেরহাটে দুটি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন কালিয়াকৈরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর স্বীকারোক্তি শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল আল মামুন বাবুর প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা যমুনায় ভেটুয়া সেতুর স্বপ্নে নতুন আশার আলো: স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল লাখাইয়ে খাঁচায় গাঁজা চাষ, ১ কেজি গাঁজার গাছসহ গ্রেফতার ১ রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাধবপুরে রঘুনন্দন ছড়ায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আর আওয়ামী লীগ না করার ঘোষণা গাজীপুর মহানগর নেতা মামুন মণ্ডলের

লাখাইয়ে খাঁচায় গাঁজা চাষ, ১ কেজি গাঁজার গাছসহ গ্রেফতার ১

#
news image

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সযত্নে লালন-পালন করা গাঁজার গাছসহ মো. মহরম আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাখাই থানার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং লাখাই থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বসতঘরের পেছনে পশ্চিম পাশে বেড়া দিয়ে সযত্নে চাষ করা অবস্থায় ডালপালা ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি সতেজ গাঁজার গাছ উদ্ধার করা হয়; যার ওজন ১ কেজি ১০ গ্রাম।

ঘটনাস্থল থেকে গাঁজার গাছটি জব্দের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত মো. মহরম আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহরম আলী ওই গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

১২ আগস্ট, ২০২৬,  10:18 PM