ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ভবিষ্যতে সুযোগ পেলে ৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও মাদকমুক্ত করবো - কাবিল মোল্লা  গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের আয়োজনে আনন্দ ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বাগেরহাটে দুটি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন কালিয়াকৈরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর স্বীকারোক্তি শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল আল মামুন বাবুর প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা যমুনায় ভেটুয়া সেতুর স্বপ্নে নতুন আশার আলো: স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল লাখাইয়ে খাঁচায় গাঁজা চাষ, ১ কেজি গাঁজার গাছসহ গ্রেফতার ১ রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা মাধবপুরে রঘুনন্দন ছড়ায় প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আর আওয়ামী লীগ না করার ঘোষণা গাজীপুর মহানগর নেতা মামুন মণ্ডলের

আর আওয়ামী লীগ না করার ঘোষণা গাজীপুর মহানগর নেতা মামুন মণ্ডলের

#
news image

আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে ওঠার ঠিক মুহূর্তে রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিটি কাউন্সিলর আবদুল্লাহ আল-মামুন মণ্ডল। কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে ওঠার সময় আকস্মিকভাবে তিনি আর কখনো আওয়ামী লীগের রাজনীতি না করার ঘোষণা দেন।
পুলিশ পরিবেষ্টিত হয়ে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় উপস্থিত গণমাধ্যম ও জনসম্মুখে হাত তুলে মামুন মণ্ডল স্পষ্ট জানান, তিনি আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন না। এখন থেকে রাজনীতির পাঠ চুকিয়ে নিজেকে ধর্মীয় অনুশাসন ও পারিবারিক আদর্শে গড়ে তুলতে চান বলে উল্লেখ করেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, পুলিশি হেফাজতে প্রিজন ভ্যানের দিকে যাওয়ার পথেই তিনি এই মন্তব্য করেন। সাবেক এই ক্ষমতাধর রাজনৈতিক নেতার প্রিজন ভ্যানে ওঠার মুহূর্তের এমন নজিরবিহীন ঘোষণায় আদালত প্রাঙ্গণসহ গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

১২ আগস্ট, ২০২৬,  9:59 PM