ঢাকা ২৯ জুলাই, ২০২৬
শিরোনামঃ
‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন : আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড নতুন তাপপ্রবাহের আশঙ্কায় ফ্রান্স-স্পেনে দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন ডলার সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার ড. নাজমুল হোসাইনের যোগদান টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, সংবাদকর্মীদের ওপর অনুসারীদের হামলা নওগাঁয় অসহায় ভ্যানচালককে ঘর তৈরি করে দিচ্ছেন এমপি ধলু কৃষিপণ্য রপ্তানিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার ড. নাজমুল হোসাইনের যোগদান

#
news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তিনি যোগদান করেন। এ সময় উপাচার্য নতুন ট্রেজারারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাঁর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪ (১) ও (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাপানের মর্যাদাপূর্ণ কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস’ বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ড. হোসাইনের গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভোক্তা আচরণ (কনজিউমার বিহেভিয়ার) এবং মার্কেটিং। দেশি-বিদেশি খ্যাতিমান জার্নালে তাঁর প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ এবং দুটি বুক চ্যাপ্টার প্রকাশিত হয়েছে।

করপোরেট জগৎ ও একাডেমিক সেক্টরের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন তৈরির লক্ষ্যে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাব’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। উচ্চতর একাডেমিক চর্চার অংশ হিসেবে তিনি বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

মাজনুন মাসুদ :

২৮ জুলাই, ২০২৬,  10:54 PM