কৃষিপণ্য রপ্তানিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
আমিনুল ইসলাম রবিন :
২৮ জুলাই, ২০২৬, 10:42 PM

বাংলাদেশকে বৈশ্বিক কৃষিপণ্যের অন্যতম নির্ভরযোগ্য রপ্তানিকারক দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, "কৃষিকে শুধু দেশের খাদ্য নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করাই আমাদের সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।"
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী উল্লেখ করেন, কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে রূপ দিতে সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে। মানসম্মত উৎপাদন, আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী গবেষণার মাধ্যমে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কৃষিপণ্যের বাজার আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশে সারের মজুত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, "দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। একটি বিশেষ মহল কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় কৃষকদের কাছে সরাসরি সার পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।"
মোহাম্মদ আমিন উর রশিদ আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ ও কৃষির উৎপাদনশীলতা বাড়াতে গবেষণানির্ভর কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। তিনি ব্রি ও বারিসহ অন্যান্য সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও জাত দ্রুত মাঠপর্যায়ে প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
পরিদর্শন শেষে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিজ্ঞানী ও শিক্ষকবৃন্দ।