ঢাকা ২৯ জুলাই, ২০২৬
শিরোনামঃ
‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন : আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড নতুন তাপপ্রবাহের আশঙ্কায় ফ্রান্স-স্পেনে দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন ডলার সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার ড. নাজমুল হোসাইনের যোগদান টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, সংবাদকর্মীদের ওপর অনুসারীদের হামলা নওগাঁয় অসহায় ভ্যানচালককে ঘর তৈরি করে দিচ্ছেন এমপি ধলু কৃষিপণ্য রপ্তানিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

#
news image

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে সাজার পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিউকিউটর (পিপি) এস এম আবুল কালাম আজাদ জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা প্রদান করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুরকে তাঁর নিজের ও ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের নোটিশ দেয় দুদক। তবে নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ৪ আগস্ট উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষে মোট সাতজন সাক্ষীর সবার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করেছিল দুদক।

নিজস্ব প্রতিবেদক :

২৮ জুলাই, ২০২৬,  11:35 PM