ঢাকা ২৯ জুলাই, ২০২৬
শিরোনামঃ
‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন : আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড নতুন তাপপ্রবাহের আশঙ্কায় ফ্রান্স-স্পেনে দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন ডলার সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার ড. নাজমুল হোসাইনের যোগদান টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, সংবাদকর্মীদের ওপর অনুসারীদের হামলা নওগাঁয় অসহায় ভ্যানচালককে ঘর তৈরি করে দিচ্ছেন এমপি ধলু কৃষিপণ্য রপ্তানিতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

‘মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’: এমপি মশিউর রহমান

#
news image

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ও সক্ষমতার কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই কেবল তাদের ওপর নির্ভর করে মাদক নির্মূল করা অত্যন্ত কঠিন। মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মশিউর রহমান খান আরও বলেন, "মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমন্বিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই তরুণদের এই মারাত্মক ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।"
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম (গোরা), সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান এবং সেক্রেটারি আবুল আলা মাসুম।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও করণীয় নির্ধারণ করা হয়।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৮ জুলাই, ২০২৬,  10:05 PM