ঢাকা ২০ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

#
news image

ব্যবসা, শিল্প ও বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইন: ব্যবসা, শিল্প ও বাণিজ্যের রূপান্তর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) রাজধানীর গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের ব্যবসা, শিল্প, ব্যাংকিং, বাণিজ্য, উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাপনা (লজিস্টিকস) খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার, ভবিষ্যৎ সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারের উদ্বোধনী বক্তব্যে বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন চেম্বারের সদস্যদের আধুনিক ও উদীয়মান প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে বিশেষভাবে সহায়তাক রবে। পাশাপাশি দেশীয় ব্যবসায় নতুন উদ্ভাবন, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে (সম্মান) ডিগ্রিধারী এবং বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খন্দকার আতিক-ই-রাব্বানী। তিনি ব্যবসা, শিল্প ও বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির বর্তমান ব্যবহার, বৈশ্বিক প্রবণতা এবং এর ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনাগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ব্যাংকিং খাতের আধুনিকায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তির নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। বক্তারা বাংলাদেশের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইন প্রযুক্তির বিস্তৃত প্রয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে এর কার্যকর ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে বিসিসিসিআই-এর সেক্রেটারি জেনারেল, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, চেম্বারের সাধারণ সদস্য, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি)-এর প্রতিনিধিবৃন্দ, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে বিসিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনৈতিক ও শিল্প খাতকে সমৃদ্ধ করতে ভবিষ্যতেও উদীয়মান প্রযুক্তির ওপর এ ধরনের সেমিনার ও ওয়ার্কশপ অব্যাহত রাখা হবে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারে সংগঠনটি কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করে।

নিজস্ব প্রতিবেদক :

১৮ জুলাই, ২০২৬,  9:46 PM