ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

#
news image

চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এক জরুরি ও আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

কমিটি স্পষ্ট জানিয়েছে, চলমান পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট দুটি প্রশ্নে কোনো ধরনের ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের স্বার্থ শতভাগ সংরক্ষণ করা হবে এবং প্রয়োজনে ওই দুটি প্রশ্নের জন্য তাঁদের ‘পূর্ণ নম্বর’ দেওয়া হবে।

গতকাল সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে জারি করা এক বিশেষ গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অভিযোগ ও উদ্বেগের বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ডের নজরে এসেছে। বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে নিবিড়ভাবে পর্যালোচনা শুরু করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আরও স্পষ্ট করেছে, পর্যালোচনা শেষে যদি উল্লিখিত ৬ ও ৭ নম্বর প্রশ্নে কোনো ত্রুটি, ভুল বা অসঙ্গতি প্রমাণিত হয়, তবে বোর্ডের প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই বা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে বোর্ড সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে প্রয়োজনে ওই প্রশ্ন দুটির জন্য সব পরীক্ষার্থীকেই পূর্ণ নম্বর প্রদান করা হবে।

একই সাথে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার, গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

নিজস্ব প্রতিবেদক :

১৪ জুলাই, ২০২৬,  9:42 PM