ঢাকা ০১ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল অভিনেতা জাহের আলভী রিমান্ড শেষে কারাগারে দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য ঢাবিতে ন্যানোটেকনোলজি গবেষণায় এএফএম মেশিনের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল গণমাধ্যমে তামাকপণ্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না পুকুরে ঝাঁপ দিয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু, বজ্রপাতে আহত-২  মুন্সীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টি নিরাপত্তায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ঢাবিতে ন্যানোটেকনোলজি গবেষণায় এএফএম মেশিনের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর যৌথ উদ্যোগে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ বা এএফএম মেশিনের ব্যবহার, ইনস্টলেশন ও পরিচালনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সেন্টারের সেমিনার কক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের উদ্বোধন করেন।

তিনি বলেন, এই মেশিন ন্যানোটেকনোলজি বিষয়ক উচ্চতর গবেষণা করতে সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার হবে এবং বিজ্ঞান বিষয়ক আন্তঃবিভাগসমূহের গবেষণার পরিধি বৃদ্ধি পাবে। এই মেশিন উপহার দেওয়ার জন্য তিনি তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ ও প্রজেক্ট এক্সপার্ট নুরুল্লাহ।

কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন ন্যানোম্যাগনেটিক ইন্সট্রুমেন্টের ইঞ্জিনিয়ার মেহমত কচ ।

উল্লেখ্য, বৈজ্ঞানিক গবেষণার উৎকর্ষ সাধন এবং গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে এই অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ (এএফএম) স্থাপন করে। 

খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র অণু-পরমাণুর ছবি তোলে এই মেশিন, যা মূলত স্পর্শ করার অনুভূতির মাধ্যমে কাজ করে। কম্পিউটারের সাহায্যে অত্যন্ত সূক্ষ্মভাবে এটি পরিচালনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

৩০ জুন, ২০২৬,  8:34 PM