ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গণমাধ্যমে তামাকপণ্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না

#
news image

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, সিনেমা, নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার ও প্রদর্শন সংক্রান্ত বিধান প্রতিপালনে সংশ্লিষ্টদের বিশেষ অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে আইনটি সংশোধনপূর্বক ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’  চলতি বছরের ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস এবং অবিলম্বে কার্যকর করা হয়। 

আইনের ০৫ ধারার (গ) দফা অনুযায়ী কোনো প্রেক্ষাগৃহে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ইন্টারনেট মাধ্যম, ওয়েবসাইট, ওয়েবপেইজ, ইলেক্ট্রনিক মেইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামাক বা তামাকজাত দ্রব্য-সম্পর্কিত কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

আইনের ০৫ ধারার (ঙ) দফা অনুযায়ী, বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য ও তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওটিটি  প্ল্যাটফর্ম, অ্যাপস, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করা যাবে না।

এছাড়াও, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর বিধানসমূহের কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকল্পে সরকারি ও বেসরকারি সকল টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালসহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার না করা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সমিতি ও কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে তামাকজাত দ্রব্য ব্যবহারের কোন দৃশ্য না রাখার বিশেষ অনুরোধ জানিয়েছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল।

নিজস্ব প্রতিবেদক :

৩০ জুন, ২০২৬,  8:30 PM