ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭০২ জন
নিজস্ব প্রতিবেদক :
২২ আগস্ট, ২০২৬, 8:57 PM

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭০২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনসহ) ২৫৮ জন, বরিশাল বিভাগে ১১৫ জন, খুলনা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন এবং রংপুর বিভাগে ১৫ জন রোগী রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯০ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭০২ জন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট ২৬ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, বিগত ২০২৫ সালে সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন।