নরসিংদীর এডিসি মাহমুদা বেগমকে বদলি ও অবমুক্ত
মোস্তাক আহমেদ, নরসিংদী :
২২ আগস্ট, ২০২৬, 8:22 PM

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাহমুদা বেগমকে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের বর্তমান কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে অবমুক্ত (ছাড়পত্র) করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই দিন অপরাহ্ণে তাঁকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার গত ১৩ আগস্টের এক প্রজ্ঞাপন অনুযায়ী জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মাহমুদা বেগমকে (পরিচিতি নম্বর-১৭৬৩৬) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়। নতুন কর্মস্থলে যোগদানের সুবিধার্থেই তাঁকে নরসিংদীর বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হলো।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নরসিংদীতে তাঁর বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। এমনকি তাঁর অপসারণের দাবিতে স্থানীয় অধিবাসীরা বিক্ষোভ ও ঝাড়ু মিছিলসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিও পালন করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকেই জেলা প্রশাসন এই বদলি ও অবমুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।