ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
‘হৃদয়ে ঢাকা-৪১৬’: মধুমিতায় সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, বরেণ্যদের সম্মাননা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭০২ জন অনন্য সৌন্দর্যের আধার হাকালুকি হাওর শাল্লায় বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত পালংখালীতে এজেন্ট ব্যাংক জালিয়াতি: গ্রাহকদের মানববন্ধন ও সড়ক অবরোধ সরিষাবাড়ীতে আ’লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ রাজশাহীতে জমকালো আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল শুরু তেঁতুলিয়ায় বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন চেয়ারম্যান তারেক বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেপ্তার ১ নরসিংদীর এডিসি মাহমুদা বেগমকে বদলি ও অবমুক্ত

কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১, আহত ১

#
news image

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়া দুই সন্দেহভাজন চোরের মধ্যে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় আহত ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় গৃহকর্ত্রী নিলুফা বেগম জানান, গভীর রাতে তাঁর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে ওই দুজন প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসীরা ছুটে এসে ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে।

এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান এবং অপরজন মারাত্মকভাবে আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এদিকে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, “আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

২২ আগস্ট, ২০২৬,  8:06 PM