ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা

#
news image

গাজীপুরে শুরু হলো তিনদিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা। শুক্রবার (১৯ জুন) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতির মিনার এলাকায় জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- প্রো ভাইস-চ্যান্সেলর ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মো. লুতফর রহমান। প্রথমবারের মত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বর্তমান সরকারের লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে অন্যান্য ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন এবং এই দুই খাতের উন্নয়নে বিনিয়োগ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

১৯ জুন, ২০২৬,  6:18 PM