ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ক্যাম্পাসে অবস্থিত ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল হক, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম সিকদার এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচালনা কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর সাবেক ডীন এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. সামসুদ্দীন আহমেদ। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুফতী হাফিজ উল্যাহ ও মুফতী হাবিব উল্যাহ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বহুভাষিক প্রতিভা প্রদর্শন। শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি ভাষায় সাবলীল বক্তৃতা, সংলাপ এবং সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। তাদের আত্মবিশ্বাসী পরিবেশনা এবং ভাষাগত দক্ষতা প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও ব্যতিক্রমধর্মী শিক্ষাদর্শের প্রতিফলন ঘটায়।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, আধুনিক জ্ঞান ও বহুভাষিক দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২৯ এপ্রিল, ২০২৬,  3:16 AM