ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

#
news image

ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উপলক্ষে মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। “সেলিব্রেশন অফ আবেদ ভাই’স লাইফ অ্যান্ড লেগেসি” শীর্ষক এই অনুষ্ঠানে একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তির লোগো উন্মোচন করা হয়।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সকালে আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে স্যার আবেদের জীবন ও কর্মের ওপর আলোকপাত করা হয়। তিনশ দাবারুর অংশগ্রহণে ‘ওপেন রেটেড দাবা’ এবং ফরিদপুর ব্র্যাক সেকেন্ডারি স্কুলের সাথে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে তাঁর আদর্শ ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদসহ অন্যান্য অতিথিবৃন্দ। তামারা হাসান আবেদ তাঁর বক্তব্যে আগামীতে ব্র্যাক পরিবারের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক :

২৮ এপ্রিল, ২০২৬,  2:26 AM