ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নোবিপ্রবিতে অসদুপায়ে পরীক্ষা: তিন শিক্ষার্থী বহিষ্কার

#
news image

নোয়াখালীর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এ বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন শিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে দুই শিক্ষার্থীকে ১ (এক) বছরের জন্য এবং অপর একজনকে ৬ (ছয়) মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে সমাজকর্ম বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে দুই টার্মের সমপরিমাণ এক বছরের জন্য এবং ২০২১–২২ শিক্ষাবর্ষের সিএসটিই বিভাগের এক শিক্ষার্থীকে এক টার্মের সমপরিমাণ ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টার্ম পরীক্ষা চলাকালে নকলের উপকরণ (দোষণীয় কাগজপত্র) বহন, তা থেকে উত্তর লেখা এবং পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দায় প্রমাণিত হওয়ায় প্রধান পর্যবেক্ষক তাৎক্ষণিকভাবে তাদের সংশ্লিষ্ট পরীক্ষার খাতা বাতিল করে পরীক্ষার হল থেকে বহিষ্কার করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত শাস্তি নির্ধারণ করে।
শাস্তির অংশ হিসেবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওই পত্রের পরীক্ষা বাতিলের পাশাপাশি নির্ধারিত সময়ের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে পুনরায় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে কাউন্সেলিং গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে দুই শিক্ষার্থীকে ৩টি এবং একজনকে ২টি সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেশন সম্পন্ন করে সনদপত্র জমা দিতে হবে।
এছাড়া বহিষ্কৃত শিক্ষার্থীদের উক্ত সেমিস্টারের পূর্ববর্তী পরীক্ষাসমূহ বহাল থাকলেও বহিষ্কারকালীন সময়ে তাদের ফলাফল প্রকাশ স্থগিত রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৮ এপ্রিল, ২০২৬,  8:21 PM