ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় ২ হাজার ৫৬৭ মিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২৩.৬ শতাংশ

#
news image

চলতি বছরের ১ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৭ মিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে (১-২৩ ফেব্রুয়ারি ২০২৫) এ পরিমাণ ছিল ২,০৭৬ মিলিয়ন ডলার। আর ২৩ ফেব্রুয়ারি একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত) মোট প্রবাসী আয় এসেছে ২১ হাজার ৯৯৯ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) এর পরিমাণ ছিল ১৮ হাজার ৩৮ মিলিয়ন ডলার। তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৯ শতাংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা ও বিভিন্ন উদ্যোগের ফলে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

নিজস্ব প্রতিবেদক :

২৪ ফেব্রুয়ারি, ২০২৬,  9:48 PM