ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কারিগরি ও মাদ্রাসা পর্যায় শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

#
news image

দেশের বেসরকারি কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। 

২০২৫-২৬ অর্থবছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অংশ হিসেবে এই প্রক্রিয়া শুরু করছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

আজ সোমবার এ বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আবেদনের সময়সীমা বিষয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ৮ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।

আবেদন প্রক্রিয়া বিষয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরাসরি কোনো হার্ডকপি, ই-মেইল বা পত্রের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। কয়েকটি নির্ধারিত ওয়েবসাইটগুলোর ‘অনলাইন এমপিও আবেদন’ (Online MPO Application) লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। এগুলো হলো- ১. কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (www.tmed.gov.bd), ২. কারিগরি শিক্ষা অধিদপ্তর (www.dte.gov.bd), ৩. মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (www.dme.gov.bd), ৪. ব্যানবেইস (www.banbeis.gov.bd)| 

নির্বাচন পদ্ধতি বিষয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

একই সঙ্গে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এবং বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সাথে সরকার এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  10:17 PM