ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

আজ শুরু হচ্ছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

#
news image

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে আগামীকাল (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ স্লোগানে তিন দিনের আয়োজন চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ উৎসবে বিশ্বের ৩২টি দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে অনুষ্ঠিত হবে এ চলচ্চিত্র প্রদর্শনী।

বগুড়ার একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ এবারও উৎসবটি ভিন্নমাত্রায় আয়োজন করছে।

আয়োজকরা জানান, প্রতিবছর ফেব্রুয়ারিতে উৎসবটি হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মাহে রমজানের কারণে এ বছর জানুয়ারিতে আয়োজন করা হয়েছে। 

উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক শর্ট ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম, ওপেন ডোর শর্ট ক্যাটাগরি এবং ন্যাশনাল ফিল্ম কম্পিটিশন। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পাশাপাশি দেওয়া হবে অনারেবল মেনশন অ্যাওয়ার্ডও।

প্রতিটি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র নির্বাচনের জন্য ইতোমধ্যে অভিজ্ঞ জুরিবোর্ড গঠন করা হয়েছে। 

জুরিবোর্ডে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, মোহাম্মদ রকিবুল হাসান, অন্তু আজাদ, সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, গীতিকার ও সাংবাদিক মাহমুদ মানজুর। 

এছাড়াও আন্তর্জাতিক জুরিদের মধ্যে আছেন রাশিয়ার চলচ্চিত্র বিশেষজ্ঞ আনাস্কিন সার্জে, ভারতের ফিল্ম কিউরেটর শান্তনু গাঙ্গুলি, ইরানের নির্মাতা মারিয়ম ঘাসেমি এবং নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান সন্তোষ সুবেদী।

উৎসবে আরও থাকছে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। মাস্টার ক্লাস নেবেন চলচ্চিত্র নির্মাতা রাজিবুল হোসাইন। তিন দিনব্যাপী প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা পরিচালনা করবেন নির্মাতা মোহাম্মদ রকিবুল হাসান। 

অন্যদিকে, ওপেন ডিসকাশনে আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ ফিল্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল্লাহ মোহাম্মদ, নির্মাতা অন্তু আজাদ ও নির্মাতা জীবন শাহাদৎ।

মধুবন সিনেপ্লেক্সে ৮ ও ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে এবং ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই সময়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৮ ও ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী চলবে।

এবারের উৎসবে ছয়টি দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী অংশ নেবেন। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের উৎসবটি তার স্মরণে উৎসর্গ করা হচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী তৌহিদ পারভেজ বিপ্লবের ফটোগ্রাফি নিয়ে বিশেষ আয়োজন ‘ফটো রিলস’ থাকছে উৎসবে। 

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর অংশগ্রহণকারীদের কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে বগুড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।

বগুড়া প্রতিনিধি :

০৮ জানুয়ারি, ২০২৬,  4:44 PM