ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানের নোটিশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই বিতরণ

#
news image

উপজেলায় নতুন বছরের প্রথম দিনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শতভাগ নতুন বই বিতরনের ধুম পড়তে দেখা গেছে। ওই দিন উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি কেজি স্কুল ও একটি মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে হাতে নতুন বই তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্ষিার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন দুপুর ১২ টায় উপজেলা সদরে বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান উপস্থিত হয়ে আরেক দফায় বই বিতরন করেন। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা, সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ, শাহজাহান মোল্যা ও নজরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলার আরও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, ৫৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৮টি কেজি স্কুলের শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করে চলেছেন। এ বছর উপজেলার প্রাথমিক পর্যায়ের শিশুদের হাতে প্রায় ১০ হাজার ৪২৭ সেট নতুন বই এবং মাধ্যমিকে প্রায় ৬ হাজার ৯১০ সেট বই শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উৎফুল্লতা প্রকাশ করেছে।

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  :

০১ জানুয়ারি, ২০২৬,  11:25 PM