ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

#
news image

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাজ কনফারেন্স হলে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিসোর্টস অ্যান্ড স্পা-র ম্যানেজিং ডিরেক্টর রেজিনা নাসের, ন্যাশনাল গ্রুপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আমিরুজ্জামান, ঢাকা ইন্টারকন্টিনেন্টাল-এর ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং রেজওয়ান মারুফ এবং রেনেসাঁস ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার মো. আল আমিন। ৩য় বর্ষের শিক্ষার্থী শান্তি চাকমা ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রাতুল ফারদিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

অনুষ্ঠানে প্রথম বর্ষের ১০ জন শিক্ষার্থীকে হেনা আলম বৃত্তি প্রদান করা হয়। এসময় ডিজিটাল ক্লাসরুমের বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন, জাহিদুল ইসলাম সুমন, সোহাগ হোসেন, মো. আবু ফায়েজ, নিশিহা ত্রিপুরা, মো. নায়েম মিয়া, শাহাদত, এম এম তৌহিদুজ্জামান রিয়াদ, আহনাফ আদিল, মো. রাকিবুল ইসলাম এবং মোহাম্মদ জুয়েল উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক :

০৯ নভেম্বর, ২০২৫,  2:29 AM