ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে সাবেক দুই সিনিয়র সচিব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

#
news image

বাগেরহাটের সাবেক দুই সিনিয়র সচিব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (8 নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী  সেলিমাবাদ কলেজ চত্বরে সদ্য সাবেক সিনিয়র সচিব ড. মশিউর রহমান ও ড. ফরিদুল ইসলাম এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

এসময়  সেলিমাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাও: শহিদুল ইসলাম হাওলাদার, জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনসহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী বক্তব্য দেন।

অনুষ্ঠানে তাদের কর্মজীবনের সফলতা, এলাকার শিক্ষা ও উন্নয়নে অবদানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয়। পাশাপাশি কলেজের কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

বক্তারা বলেন, সফল ব্যক্তিদের জীবন ও পরিশ্রম তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এলাকার সন্তান হয়ে জাতীয় পর্যায়ে যারা সুনাম অর্জন করেছেন, তাদের সম্মান জানানো সত্যিই গর্বের বিষয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

০৮ নভেম্বর, ২০২৫,  8:45 PM