ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করল এনবিআর

#
news image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইন, ২০২৩-এর ইংরেজি সংস্করণ গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করেছে। গত ১৬ অক্টোবর বাংলা ভাষায় প্রণীত আয়কর আইন, ২০২৩-এর ইংরেজি সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ বাতিল করে ২০২৩ সালে বাংলা ভাষায় নতুন আয়কর আইন প্রণীত হওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা সরকারি গেজেট আকারে আইনের ইংরেজি স্বীকৃত পাঠ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। ইংরেজি সংস্করণ না থাকায় তারা আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে সংশয় ও জটিলতায় পড়তেন।

সরকারি গেজেটে আয়কর আইন, ২০২৩-এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হওয়ায় দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা এখন আইন সম্পর্কে স্পষ্ট ধারণা ও ব্যাখ্যা পাবেন। এনবিআর মনে করে, এতে করদাতাদের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং আইন প্রয়োগে দ্ব্যর্থতা দূর হয়ে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত হবে।

এনবিআর আরও জানিয়েছে, কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর গেজেট ইংরেজি সংস্করণ প্রকাশের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। অচিরেই এই দুটি আইনের সরকারি স্বীকৃত ইংরেজি সংস্করণ গেজেট আকারে প্রকাশিত হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটাবে।

নিজস্ব প্রতিবেদক :

১৮ অক্টোবর, ২০২৫,  8:16 PM