ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি সংগ্রহ করবে সরকার

#
news image

সরকার আজ পরিশোধিত জ্বালানি তেল এবং এক কার্গো এলএনজি সংগ্রহের পৃথক পৃথক  প্রস্তাব অনুমোদন করেছে।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিল কমিটির (এসিসিজিপি) চলতি বছরের ১৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রায় ৭০৮ দশমিক ৫৫ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুর স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করবে (ভ্যাট এবং ট্যাক্স সহ)। প্রতি একক এলএনজি’র দাম পড়বে ১৫ দশমিক ২ মার্কিন ডলার।

এছাড়াও, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ২০২৫ সালের জন্য আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) থেকে প্রায় ৫,২০৮ দশমিক ৩৭ কোটি টাকায় ৬ লাখ মেট্রিক টন মুরবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করবে। 

অন্য একটি প্রস্তাবের প্রেক্ষিতে  বিপিসি ২০২৫ সালের  জন্য প্রায় ৬,০২৫.২১ কোটি টাকা ব্যয়ে সৌদি আরবিয়ান অয়েল কোম্পানি (সৌদি আরামকো) থেকে ৭ লাখ মেট্রিক টন অ্যারাবিয়ান লাইট ক্রুড (এএলসি) গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করবে।

এছাড়াও, অন্য একটি প্রস্তাবের প্রেক্ষিতে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্রায় ১০,৭১০ দশমিক ১৬ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করবে।

প্যাকেজ ‘এ’তে  সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড, প্যাকেজ 'বি', 'সি' ও 'ই’তে সিঙ্গাপুরের ভাইটাল এশিয়া পিটিই লিমিটেড এবং প্যাকেজ ‘ডি’তে দুবাইয়ের  ওকিউ ট্রেডিং লিমিটেড সরবরাহ করবে।

নিজস্ব প্রতিবেদক :

১১ ডিসেম্বর, ২০২৪,  10:55 PM