ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

#
news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ অক্টোবর থেকে লিখিত পরীক্ষা শুরু হবে।

প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা চলবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী ২২ অক্টোবর ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের অনার্স ২য় বর্ষ পরীক্ষা।

এরপর নির্ধারিত তারিখে বাংলা, ইংরেজি, আরবী, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, সংগীত, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ-রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, নৃ-বিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ক্রীড়া বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনবোধে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে সময়সূচি পরিবর্তনের ক্ষমতা তাদের হাতে রয়েছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এবং এর তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার তারিখ জেনে নিতে হবে।

এছাড়া প্রশ্নপত্রের ট্রাংক সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে বের না করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা সব পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  10:15 PM