ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে প্রথম রিলিজ স্লিপের ফল প্রকাশ

#
news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে ফল আজ বিকেল ৪ টায় প্রকাশিত হচ্ছে।

উক্ত ফলাফল SMS (nu<space>athn<space>roll no) টাইপ করে ১৬২২২ নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একই দিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী সই করা স্মারকে  এ তথ্য জানানো হয়।

স্মারকে বলা হয়, ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না।

উল্লেখ্য, রিলিজ স্লিপ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক (অনার্স) ভর্তি প্রক্রিয়ায় এমন একটি সুযোগ, যেখানে শিক্ষার্থীরা পছন্দের কলেজগুলোতে নতুনভাবে বিষয় পছন্দের মাধ্যমে আবেদন করতে পারে। যারা প্রথমবার চান্স পায়নি, চান্স পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে, তারা এই রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির শেষ সুযোগ পায়, যেখানে তারা তাদের পছন্দের ৫টি কলেজে নতুন সাবজেক্ট পছন্দ করে আবেদন করতে পারে।

নিজস্ব প্রতিবেদক :

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  3:53 PM