ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শিক্ষার্থীদের নিজের স্বপ্ন অনুসরণের আহ্বান হাসনাত আব্দুল্লাহর

#
news image

‘তুমি কী চাও সেটাই আসল। বাবা-মা কী চান বা দাদা কী চান সেটি মুখ্য নয়’— এই বার্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের নিজের স্বপ্ন অনুসরণ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘যে কাজে তুমি দক্ষ, সেটি খুঁজে নাও এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। সবার বিশ্ববিদ্যালয়ে পড়া বা এ প্লাস পাওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা।’

আজ শনিবার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের আয়োজিত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘পড়াশোনা ভালো না লাগলে সেটা অপরাধ নয়, কিন্তু ভালো মানুষ হওয়া অপরিহার্য’।

তিনি বলেন, ‘সবার বিশ্ববিদ্যালয়ে পড়া বা এ প্লাস পাওয়া জরুরি নয়। কেউ রান্নায় ভালো, কেউ ছবি আঁকায় ভালো, কেউ গান গাইতে পারে— এগুলোও পেশা হতে পারে। গুরুত্বপূর্ণ হলো নিজের যোগ্যতা ও আগ্রহ খুঁজে বের করা। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা বা ক্যারিয়ার কেবল সম্ভাবনা নষ্ট করে দেয়।’

তিনি শিক্ষার্থীদের মানবিকতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা যে যাই হই না কেন— ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা অন্য কিছু— আমাদের অন্তত এমন একজন হতে হবে যার কারণে আরেকজন কষ্ট না পায়। অন্যকে সাহায্য করতে না পারলেও অন্তত ক্ষতি যেন না করি।’

পবিত্র আল কোরআনের বাণী উদ্ধৃত করে তিনি বলেন, ‘যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সালাত এবং ধৈর্য অবলম্বন করতে হবে। এই দুই শক্তির মাধ্যমেই প্রকৃত সাফল্য সম্ভব।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রত্যেক মানুষের আলাদা আলাদা সক্ষমতা আছে। সেটিকে মূল্যায়ন করলেই সমাজ এগিয়ে যাবে। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা বা ক্যারিয়ার শুধু সম্ভাবনা নষ্ট করে দেয়। তাই সবার আগে প্রয়োজন আত্ম-অন্বেষণ ও আত্ম-চেতনা।

দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও জারিন আনানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, পাবলিকিয়ান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ইয়াজ মাহমুদ এবং সিন্ডিকেট সদস্য এবি রুপম।

এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেবিদ্বার থেকে জিপিএ ৫ প্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  5:41 PM