ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

র‍্যাগিং বন্ধে কঠোর অবস্থানে গোবিপ্রবি প্রশাসন

#
news image

বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরেই র‍্যাগিং একটি নিন্দনীয় প্রথা হিসেবে বিদ্যমান। নতুন শিক্ষার্থীদের শারীরিক,মানসিক ও সামাজিকভাবে হয়রানি করার এ ধরনের কার্যক্রম শুধু তাদের পড়াশোনার পরিবেশ নষ্ট করে না,অনেক সময় তা ভয়াবহ পরিণতিরও দিকে ঠেলে দেয়। ইতিমধ্যে দেশজুড়ে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিংয়ের কারণে শিক্ষার্থীরা বিপর্যস্ত হওয়ার ঘটনা ঘটেছে,যা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

এই প্রেক্ষাপটে র‍্যাগিং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। শুধু নিয়ম-কানুন নয়,প্রয়োজনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে প্রক্টরিয়াল কর্তৃপক্ষ। র‍্যাগিংকে অপরাধ হিসেবে চিহ্নিত করে তা প্রতিরোধে কমিটি গঠন,সচেতনতামূলক কার্যক্রম ও নিয়মিত টহলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন,“র‍্যাগিং বন্ধ করার জন্য আমাদের একটি কমিটি আছে। অতিদ্রুতই আমরা উক্ত কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি দেব। ইউজিসি থেকে মাদক এবং শৃঙ্খলা বিষয়ক একটি সেমিনার আয়োজনের নির্দেশনা আছে। আমরা উক্ত সেমিনারে র‍্যাগিং এর বিষয়টি সংযুক্ত করব যেহেতু এটি আইন-শৃঙ্খলার মধ্যে পড়ে।”

সহকারী প্রক্টর জনাব আরিফুল ইসলাম বলেন,“ক্লাস টাইমে আমরা প্রক্টরিয়াল নিয়মিত টহল দিচ্ছি এবং শিক্ষার্থীদের র‍্যাগিং ও মাদকের অপকারিতা সম্পর্কে কাউন্সিলিং করছি। যদি কোনো শিক্ষার্থী র‍্যাগিং এর সাথে জড়িত অবস্থায় ধরা পড়ে তাহলে আমরা তার সর্বোচ্চ শান্তি নিশ্চিত করব। এই শাস্তির মধ্যে দিয়ে যাতে অন্য শিক্ষার্থীরা সচেতন হয় আমরা সেই ব্যবস্থাও গ্রহণ করব।”

তিনি আরও বলেন,“র‍্যাগিং এর ভুক্তভোগী কোনো শিক্ষার্থী যদি যথাযথ প্রমাণসহ আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

গোবিপ্রবি প্রতিনিধি :

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  5:07 PM