ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় চার শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

#
news image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে সংবর্ধনা প্রদান করেছে ‘নুরজাহান রহমান ফাউন্ডেশন’। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও গাছের চারা তুলে দেওয়া হয়।

এর আগে, চলতি বছরের ১৯ জুলাই (রোববার) প্রথম ধাপে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ২০০ জন কৃতী শিক্ষার্থীকে অনুরূপ সম্মাননা জানানো হয় উপজেলা পরিষদ মিলনায়তনে। শনিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুরজাহান রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। তিনি জানান, ইতোমধ্যে দুই ধাপে মোট ৬৩৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মানিত করা হয়েছে এবং ভবিষ্যতে উপজেলার অন্যান্য মেধাবীদেরও এ ধরনের স্বীকৃতি দেওয়া হবে। বক্তারা বলেন, “এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের কৃতিত্ব গোটা জাতির জন্য গর্বের বিষয়। এ ধরনের উদ্যোগ তাদের আরও উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

কুষ্টিয়া প্রতিনিধি :

১০ আগস্ট, ২০২৫,  12:51 AM